মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালো ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : ২০১৩ সালের পর আর কোনও আইসিসি ট্রফি জেতেনি ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ২০০৭ সালে, প্রথম আসরে। এরপর ১৭ বছরে আর ৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টে খেললেও বরাবরই ব্যর্থ হয়েছে ভারতীয়রা।

গেল বছর ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হারের পর এবার ভারতের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আজ বুধবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে রোহিত শর্মারা। প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

১১ বছরের শিরোপাখরা কাটানোর মিশনে নেমেই টসভাগ্য সহায় হয়েছে ভারতের। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিংকে।

নাসাউ কাউন্টিতে আজ ৪ পেসারের সঙ্গে দুই স্পিন অলরাউন্ডার নিয়ে মাঠে নেমেছে ভারত। দলে আছেন হার্দিক পান্ডিয়া। বাদ পড়েছেন জসস্বি জয়সওয়াল, কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল।

আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্নি, লরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, জোশুয়া লিটল, বেঞ্জামিন হোয়াইট।

ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, অর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ।

 

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী