,

বেনজীর কোন দেশে সেই বিষয়ে কোনো তথ্য নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ কোন দেশে গেছেন, তা এখনো জানা নেই। এ বিষয়ে সরকারের কাছেও কো‌নো তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বুধবার (৫ জুন) দুপু‌রে রাজধানীর রাওয়া কন‌ভেনশন সেন্টা‌রে ইউনিভার্সেল মেডিকেল কলেজের ১০ম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠা‌নে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদ কোথায় গেছেন, আমার জানা নেই। আমি এখনো সুনিশ্চিত নই যে, তিনি কোথায় গিয়েছেন। তিনি হয়তো ফিরে আসবেন এবং যে সমস্ত অপবাদ তার নামে আসছে বা অভিযোগ আসছে, তিনি সেগুলো মোকাবিলা করবেন।

আসাদুজ্জামান খান বলেন, আসামিদের জবানব‌ন্দি‌ অনুযায়ী মনে হচ্ছে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে। তবে মাংস উদ্ধা‌রের বিষ‌য়ে তিনি ব‌লেন, ডিএনএ প‌রীক্ষা ছাড়া শতভাগ নি‌শ্চিত ক‌রে কিছুই বলা যা‌বে না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯