,

শেষ হলো চতুর্থ ধাপের ভোট, চলছে গণনা

news-image

নিজস্ব প্রতিবেদক : ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। বুধবার সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

চতুর্থ ধাপের তফসিলে ৬০ উপজেলায় ভোটগ্রহণের ঘোষণা দেয় নির্বাচন কমিশন (ইসি)। তিন পদে ৭২১ প্রার্থীর বিপরীতে ভোটার দুই কোটি ১৭ লাখ ৩৪ হাজার ২৫৫ জন।

তিন পদে ৭২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন প্রার্থী রয়েছেন। পাঁচ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

৬০ উপজেলায় মোট কেন্দ্রের সংখ্যা সাত হাজার ৮২৫টি। ভোটকক্ষ রয়েছে প্রায় ৬১ হাজার। এই ধাপের মোট ভোটার দুই কোটি ১৭ লাখ ৩৪ হাজার ২৫৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন এক কোটি ১১ লাখ ৮৮ হাজার ৫৬০ জন। নারী ভোটার এক কোটি সাত লাখ ৪৫ হাজার ৫৫৮ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১২৭ জন।

দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে চার ধাপে ৪৭৬টি উপজেলায় ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এরমধ্যে কিছু উপজেলায় মামলা জটিলতা, বৈধ প্রার্থীর মৃত্যু, ঘূর্ণিঝড় রিমালের কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে। বাকি ১৯টি উপজেলা পরিষদে নির্বাচনের সময় হয়নি। পরবর্তী সময়ে সেসব পরিষদে ভোট নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না