,

এক ম্যাচে দুবার হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করলেন ফারুকি

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে আজ উগান্ডার বিপক্ষে দুই ওভারে দুইবার সুযোগ তৈরি করেও হ্যাটট্রিক করতে পারেননি ফজল হক ফারুকি। তবে ইনিংসে পেয়েছেন ৫ উইকেট। ম্যাচ শেষে তাই সন্তুষ্টির কথা জানালেন এই আফগান পেসার।

ইনিংসের প্রথম ওভারের প্রথম বলে ফারুকিকে চার মেরে শুরু করেছিলেন রোনাক প্যাটেল। তবে পরের বলেই এই ওপেনারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ফারুকি। এর পরের বলে রজার মোসাকাকেও ফেরান এই পেসার। দুই বলে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগানো ফারুকি টানা তৃতীয় উইকেটের খোঁজে করলেন ইয়র্কার ডেলিভারি। কোনোমতে ঠেকালেন রিয়াজাত আলি শাহ। তাতে হ্যাটট্রিক করা হয়নি ফারুকির।

নতুন স্পেলে ফের দুই বলে ফারুকি নিলেন টানা দুই উইকেট। দ্বাদশ ওভারে বোলিংয়ে এসে প্রথম দুই বলে নেন রিয়াজাত আলি শাহ ও ব্রায়ান মাসাবাকে। এ দফায়ও হ্যাটট্রিক করতে পারেননি। তবে ওভারের শেষ বলে রবিনসন ওবুয়াকে ফিরিয়ে পূর্ণ করেন ৫ উইকেট।

ম্যাচ শেষে সেরার পুরস্কার গ্রহণ করে ফারুকি বলেন, ‘এই জয়ে আফগানিস্তানের সকল সমর্থককে অভিনন্দন জানাতে চাই। আমার ক্যারিয়ারে এরই মধ্যে হয়তো ৭-৮ বার হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েও করতে পারিনি। এটি আসলে আমার নিয়ন্ত্রণে নেই। ভবিষ্যতে আরও ভালোভাবে চেষ্টা করব।’

৪ ওভারে মাত্র ৯ রানে ৫ উইকেট নিয়ে ফারুকির হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার। বিশ্বকাপে আফগানিস্তানের সেরা বোলিং এটি। সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আফগানদের দ্বিতীয় সেরা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট