,

এমপি আজীম হত্যা: ঢাকার মামলার তদারক কর্মকর্তা হঠাৎ বদলি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে অপহরণের পর হত্যার ঘটনায় ঢাকায় হওয়া মামলার অন্যতম তদারক কর্মকর্তা অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহিদুর রহমানকে হঠাৎ বদলি করা হয়েছে।

রোববার পুলিশ সদরদপ্তরের আদেশে তাঁকে বদলি করে বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্ব দেওয়া হয়েছে। মামলাটির তদন্তের জন্য বর্তমানে নেপালে অবস্থান করছেন তিনি।

একই প্রজ্ঞাপনে আরও ১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। এ ছাড়া ১২ সহকারী পুলিশ সুপারকে বদলি করেছে পুলিশ সদরদপ্তর। শাহিদুর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগের এডিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এমপি আজীমকে অপহরণের পর হত্যার মামলা তদন্তের জন্য ঢাকার ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে কলকাতায় গিয়েছিলেন শাহিদুর রহমান। সেখান থেকে ফেরার পর তদন্তের কাজে হারুনের নেতৃত্বে নেপালে যান। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।

চাঞ্চল্যকর এই মামলার তদন্ত চলাকালে শাহিদুর রহমানের বদলিকে ঘিরে নানা গুঞ্জন তৈরি হয়েছে। তাঁর বদলির কারণ খুঁজছেন অনেকেই। তবে পুলিশ সদরদপ্তর বলছে, এটা নিয়মিত বদলি।

ডিবির কেউ কেউ বলছেন, হয়তো বদলির তালিকা আগেই হয়েছিল; যেটার প্রজ্ঞাপন রোববার হয়েছে। আজীম ঝিনাইদহের যে আসনের এমপি, সেই এলাকায় শাহিদুরের বাড়ি। এ কারণেও বদলি হতে পারে কিনা আলোচনা চলছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট