মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইভ্যালির রাসেল-শামীমার এক বছর কারাদণ্ড

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চেক জালিয়াতির মামলায় ই-কমার্স কোম্পানি ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাসেল ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান তার স্ত্রী শামীমা নাসরিনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদেরকে ১ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (২ জুন) দুপুরে চট্টগ্রাম ৭ম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মহিউদ্দিন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এম এস হোসেন সাহেদ।

তিনি জানান, ২০২১ সালে বাদী জসিম উদ্দিন আবিদ ইভ্যালির সিইও রাসেল ও ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরীনের বিরুদ্ধে চেক বাউন্স বা অসম্মানের অভিযোগে মামলা করেন। বিজ্ঞ বিচারক তাদের উভয়কে এক বছরের কারাদণ্ড এবং বাউন্স হওয়া চেকের পরিমাণের সমপরিমাণ জরিমানা করেন।

রাসেল ও শামীমাকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এক গ্রাহকের অভিযোগের প্রেক্ষিতে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং বিস্তর তদন্তের জন্য রিমান্ডে নেওয়া হয়। ইভ্যালির অ্যাকাউন্ট পুনর্গঠনের সুবিধার্থে শামীমাকে এক বছর পর শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়। আর রাসেলকে গত বছরের ১৯ ডিসেম্বর মুক্তি দেওয়া হয়।

চেক জালিয়াতি এবং অন্যান্য প্রতারণামূলক কার্যকলাপের অভিযোগে এই দম্পতি সারা দেশে সাড়ে ৩’শ টিরও বেশি মামলার মুখোমুখি হয়েছেন। এর মধ্যে বেশ কয়েকটি মামলায় রাসেলকে গ্রেপ্তার করা হয়।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী