,

থাইল্যান্ডকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

news-image

গ্রুপ পর্বের মতো নকআউটেও দারুণ পারফরম্যান্স বাংলাদেশের। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডকে ৪১-১৮ পয়েন্টে উড়িয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিকরা। এনিয়ে চতুর্থবারের মতো ট্রফি ছোঁয়া দূরত্বে এসে পৌঁছেছে আরদুজ্জামান-জিয়াউর রহমানরা।

রবিবার মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু থেকে বাংলাদেশ নিজেদের দাপট দেখাতে থাকে। অধিনায়ক আরদুজ্জামান মুন্সী প্রথম রেইডেই চার পয়েন্ট এনে দেন। এরপর পয়েন্ট নেওয়ার অভিযান চলতে থাকে।

প্রথমার্ধেই ২৩-৮ পয়েন্টে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির পরও একই তাল-লয়ে চলতে থাকে। ৪১-১৮ পয়েন্টে থাইল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত হয়। এই ম্যাচে বাংলাদেশ তিনবার প্রতিপক্ষকে অল আউট করে লোনা পায়।

ম্যাচসেরা আরদুজ্জামান। চারটি টুর্নামেন্টে এনিয়ে ৬ বার ম্যাচ সেরা হলেন তিনি।

সোমবার বাংলাদেশের ফাইনালে প্রতিপক্ষ নেপাল ও কেনিয়ার মধ্যে বিজয়ী দল। আরদুজ্জামান ম্যাচশেষে বলেছেন, ‘আমি ম্যাচসেরার কথা চিন্তা করি না। দল নিয়ে চিন্তা করি, কীভাবে দলকে জয় এনে দেওয়া যায়।’

ফাইনাল নিয়ে আশাবাদী তার কণ্ঠ, ‘প্রতিটি দল অনেক ভালো। নেপাল ও কেনিয়া ভালো দল। আমাদের আত্মবিশ্বাস আছে। দল ভালো আমাদের। আমরা আশাবাদী চ্যাম্পিয়ন হতে পারবো।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯