,

গা গরমের ম্যাচেও ঘুম ভাঙল না লিটন-সৌম্য-শান্তদের

news-image

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ প্রস্তুতি ম্যাচ। কিন্তু ঝালিয়ে নিতে গিয়ে পুড়ে গেল বাংলাদেশ দল। অচেনা উইকেটে ভারত বড় রান তুললেও বাংলাদেশের ব্যাটিং ধসে হেরেছে ৬০ রানের বড় ব্যবধানে।

শনিবার নিউ ইয়র্কে বিশ্বকাপের ভেন্যুতে প্রস্তুতি ম্যাচে ৫ উইকেটে ১৮২ রান তোলে ভারত। ঋষভ পান্ত ৩২ বলে চারটি করে চার ও ছক্কায় ৫৩ রান করে স্বেচ্ছায় অবসরে যান। হার্ডিক পান্ডিয়া ২৩ বলে চার ছক্কা ও দুই চারে ৪০ রান করেন। সূর্যকুমার ১৮ বলে ৩১ রান যোগ করেন।

জবাবে ৯ উইকেট হারিয়ে ১২২ রান করতে পেরেছে বাংলাদেশ। ওপেনার সৌম্য সরকার শূন্য করে ফেরেন। তিনে নেমে লিটন ৬ রানে বোল্ড হন, চারে নেমে অধিনায়ক নাজমুল শান্ত ডাক মারেন। ১০ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

তাওহীদ হৃদয়ও (১৩) ব্যর্থ হন। এরপর ওপেনার তানজিদ তামিম ১৭ রান করে ফিরলে ৪১ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।

সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ ছোট্ট এক জুটিতে ওই ধাক্কা সামাল দেন। দলের ১১০ রানে স্বেচ্ছা অবসরে যান রিয়াদ। খেলেন ২৮ বলে ৪০ রানের ইনিংস। সাকিব ধুঁকে ধুঁকে ৩৪ বলে ২৮ রানের ইনিংস খেলেন।

বাংলাদেশকে ধসিয়ে দেওয়ার কাজ করেছেন ভারতের বাঁ হাতি পেসার অশ্বদ্বীপ সিং। তিনি ১২ রানে নেন ২ উইকেট। আর শিভাম দুবেও ১৩ রানে ২ উইকেট নেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট