,

অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে হবে : প্রধান বিচারপতি

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেছেন, ‘স্বাধীনতা ও অসাম্প্রদায়িক চেতনা মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও চর্চা করতে হবে।’

শনিবার (১ জুন) দুপুরে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনাসভায় তিনি এ আহ্বান জানান।

ছাত্রজীবনের স্মৃতিচারণা করে প্রধান বিচারপতি বলেন, ‘বাবার বাড়ি মোহনগঞ্জ হলেও ময়মনসিংহ শহরেই আমার জন্ম। আনন্দমোহন কলেজে পড়াশোনা করেছি। এ শহরের অনেক স্মৃতি আছে। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে বৃহত্তর ময়মনসিংহের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অসাম্প্রদায়িকতার অনন্য নজির ময়মনসিংহ।’

আইনজীবীদের পড়াশোনার তাগিদ দিয়ে ওবায়দুল হাসান বলেন, ‘আইন পেশায় ভালো করতে হলে পড়াশোনার বিকল্প নেই।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক। সঞ্চালনা করেন আবুল কালাম।

বক্তব্য দেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন, জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন, অ্যাডভোকেট জহিরুল হক খোকা, অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান, অ্যাডভোকেট মোসলেম উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট