,

প্রযোজনা সংস্থা খুলতে চলেছেন শুভশ্রী!

news-image

বিনোদন ডেস্ক : নতুন ভাবে পথ চলা শুরু করতে চলেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি এবার নিজের প্রযোজনা সংস্থা খুলতে চলেছেন তিনি। যদিও ইতোমধ্যেই তার প্রযোজক হিসেবে ডেবিউ হয়ে গিয়েছে। অভিনেত্রীর এই প্রযোজনা সংস্থার নাম হবে ‘সিকাবা হাউজ’।

আবার প্রলয় সিরিজের হাত ধরে তিনি প্রযোজনায় পা রাখেন। কিন্তু সেটা রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা হিসেবেই। তাই এবার নতুন কিছু করার পরিকল্পনা এ অভিনেত্রীর।

‘বৌদি ক্যান্টিন’, ‘ইন্দুবালা’, ‘পরিণীতা’ সহ একাধিক ছবি বা সিরিজে নিজেকে বারবার প্রমাণ করেছেন শুভশ্রী। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে বুঝিয়ে দিয়েছেন তিনি কতটা দক্ষ।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শুভশ্রী বলেন, ‘আমার শাশুড়ি মা এবং রাজ দুজনেই বরাবর চেয়েছেন যাতে আমি অভিনয়ের পাশাপাশি নিজে একটা কিছু করি। নিজের একটা আলাদা পরিচিতি গড়ে তুলি। আর সেটা অবশ্যই কোনও অন্য প্রযোজনা সংস্থার অধীনে নয়। ওরা উৎসাহ দিয়েছেন বলেই আমি এই পথে এগিয়েছি।’

তিনি জানান, এই প্রযোজনা সংস্থায় মূলত নতুনদের সুযোগ দিতে চান। অন্য ধারার কাজ করতেই তিনি বেশি আগ্রহী বলেও ব্যাখ্যা করেন।

উল্লেখ্য, গত বছর ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটিতে পা রেখেছিলেন শুভশ্রী। ওই সিরিজে তার অভিনয় ভক্তদের মাঝে প্রশংসিত হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট