,

সরকারের স্বার্থ নয়, জনগণের অধিকার নিশ্চিতে কাজ করব : ইসির নতুন সচিব

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারের স্বার্থ হাসিল নয় বরং সংবিধান মেনে জনগণের অধিকার নিশ্চিতে কাজ করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের নবনিযুক্ত সচিব শফিউল আজিম।

বৃহস্পতিবার (৩০ মে) নির্বাচন কমিশনে সদ্য সাবেক সচিব জাহাংগীর আলমের সঙ্গে যৌথ এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। ইসির নতুন সচিব বলেন, মুক্ত সমাজে তথ্যপ্রবাহ যথাযথ না হলে তা দূষিত বায়ুতে পরিণত হয়। তাই, সবসময় স্বচ্ছতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করছি।

তিনি বলেন, ইসির সঙ্গে চাকরির শুরু থেকেই সম্পর্ক রয়েছে। এর আগেও বিভিন্ন সময় নির্বাচনী কর্মকর্তা হিসেবে কাজ করেছি। নতুন কর্মক্ষেত্র চ্যালেঞ্জ মনে হলেও তা মোকাবিলা করাটাই কৃতিত্ব। আশা করি ইসিতে দায়িত্বপালন করে ভালো লাগবে।

শফিউল আজিম বলেন, জনগণই সব ক্ষমতার উৎস, এই স্পিরিটকে আমরা তুলে ধরব। কাজ করার ক্ষেত্রে আইন ও সংবিধান মেনে চলব। জনগণকে আইনের ভেতর থেকে সেবা দেওয়া আমাদের কাজ বলেও জানান তিনি।

এর আগে, ২১ মে শফিউল আজিমকে নির্বাচন কমিশনের নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিমকে (অতিরিক্ত সচিব) নির্বাচন কমিশনের সচিব হিসেবে পদায়ন করা হলো। জনস্বার্থে এ আদেশ ২০২৪ সালের ৩০ জুন থেকে কার্যকর হবে।

২০২২ সালের ১২ ডিসেম্বর শফিউল আজিম বাংলাদেশের জাতীয় পাতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে যোগদান করেন। ১৯৯৫ সালে ১৫তম বিসিএস প্রশাসন ক্যাডারে কর্মজীবন শুরু করেন তিনি। শফিউল আজিম সাভারে লোক প্রশাসন প্রশিক্ষণ ইনষ্ঠিটিউটের উপ-পরিচালক ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯