,

কোনো ফরম্যাটেই আর এক নম্বর নন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান টেস্টে নিয়মিত নন। এই ফরম্যাটে অলরাউন্ডারদের শীর্ষস্থান হারিয়েছেন বহু আগেই। ওয়ানডেতেও কিছুদিন আগে সাকিবকে সরিয়ে শীর্ষে উঠেছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবি।

বাকি ছিল টি-টোয়েন্টি। কদিন আগে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা এই ফরম্যাটে সাকিবের শীর্ষস্থানে ভাগ বসান। এবার টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাংকিংয়ের শীর্ষস্থানটা হারিয়েই ফেললেন সাকিব।

২২৮ রেটিং পয়েন্ট নিয়ে এখন এককভাবে শীর্ষে হাসারাঙ্গা। সাকিবের রেটিং পয়েন্ট তার চেয়ে ৫ কম, ২২৩।

টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাংকিংয়ে পরিবর্তন এসেছে বেশ কয়েকটি। অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস এক ধাপ এগিয়ে উঠেছেন পঞ্চম স্থানে। ২ ধাপ উন্নতি করে সপ্তম স্থানে এখন ইংল্যান্ডের মঈন আলি।

ব্যাটিংয়ে বেশ উন্নতি হয়েছে বাংলাদেশের তাওহিদ হৃদয়ের। ১২ ধাপ এগিয়ে ৬০ নম্বরে উঠে এসেছেন হৃদয়। তানজিদ হাসান তামিম ৩৪ ধাপ উন্নতি করে অবস্থান করছেন ৮৪ নম্বরে। শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের সূর্যকুমার যাদব।

বোলারদের র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন লেগস্পিনার রিশাদ হোসেন। ৩৮ ধাপ উন্নতি করে বর্তমানে ৫২তম স্থানে রয়েছেন তিনি। মোস্তাফিজুর রহমান এগিয়েছেন ২ ধাপ, এখন তিনি ২৩তম স্থানে। এখানে শীর্ষে আছেন ইংল্যান্ডের আদিল রশিদ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট