,

যত প্রভাবশালীই হোক, অপরাধ করলে সরকার সুরক্ষা দেবে না : সালমান এফ রহমান

news-image

নিজস্ব প্রতিবেদক : কেউ অপরাধ করলে তিনি যত প্রভাবশালীই হোন না কেন সরকার তাকে সুরক্ষা দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

বুধবার (২৯ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কলকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনা রোধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে জাতীয় কমিটির তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

সাবেক সেনাপ্রধান এবং পুলিশ প্রধানের অনিয়মের বিষয়টি আলোচিত হচ্ছে। এ নিয়ে সরকার বিব্রত কি না– এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, ‘আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্পষ্টভাবে বলেছেন, কেউ যদি আইন ভঙ্গ করেন‌, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সালমান এফ রহমান বলেন, ‘এখানে সরকার বিব্রত হবে বলে আমি বিশ্বাস করি না। আইন নিজের গতিতে চলবে। তিনি যেটা বলেছেন, লোকটা যতই ইনফ্লুয়েনশিয়াল (প্রভাবশালী) হোক না কেন, সরকার কোনোরকম প্রটেকশন কাউকে দেবে না। আইন নিজের গতিতে চলবে।’

ভারতে বাংলাদেশের একজন সংসদ সদস্য খুন হওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘আমরা সবাই কিন্তু এটা নিয়ে খুবই শকড (ব্যথিত) হয়েছি। আপনারা জানেন, ঘটনাটি তদন্তাধীন আছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমার মনে হয় এটার ওপর কমেন্ট করা ঠিক হবে না।’

বাজেটের পর দ্রব্যমূল্যের ক্ষেত্রে নতুন কোনো অস্বস্তি তৈরি হবে কি না– জানতে চাইলে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, ‘এটা তো হাইপোথেটিক্যাল কোশ্চেন। বাজেট কী হবে, বাজেটের পরে কী হবে, আমরা সুস্থ থাকব নাকি অসুস্থ থাকব, সেটা তো বাজেট দেখার পর আমি উত্তর দিতে পারব।’

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না