,

আজিজ-বেনজীরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, প্রশ্ন মান্নার

news-image

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে এখনো কেন গ্রেপ্তার করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বুধবার (২৯ মে) দুপুরে এক সমাবেশে তিনি এই প্রশ্ন তোলেন। মান্না বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে বিএনপি যদি একটা সভা বিকালে ডাকে অফিসের সামনে হাজার হাজার মানুষ সয়লাব হয়ে যায়। এ রকম মুক্তির দাবিতে পারলে প্রতিদিন বিভিন্ন জায়গায় সমাবেশ করেন, মানববন্ধন করেন, মানুষের মুক্তির দাবিতে, এই দুষ্কৃতকারীদের বিচারের দাবিতে। কেন এখন পর্যন্ত আজিজ আহমেদ কিংবা বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়নি এবং তাদের নামে মামলা দেওয়া হয়নি, সেই ব্যাপারে দাবি তুলতে রাজপথে নামেন।

জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’- এর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ সমাবেশ হয়।

মান্না বলেন, এমপিরা খুব বড় বড় করে বলেন, তিনবারের এমপি। তিনবারই ভোট ডাকাতি করেছে। বলে খুব জনপ্রিয় মানুষ। এত জনপ্রিয় হলে সুষ্ঠু ভোট দেন, তারপরে জনপ্রিয়তা মাপা যাবে। দেশ ধবংস হয়ে যাচ্ছে, মানুষ মৃত্যুর দিকে যাচ্ছে। এখন সবাই এগিয়ে আসেন- সত্যি সত্যি দেশ বাঁচাবার লড়াইয়ে, মানুষ বাঁচাবার লড়াইয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এতে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মনজু, ১২ দলীয় জোটভুক্ত জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা অর্পণা রায় ও মাওলানা শাহ নেছারুল হকসহ অন্যরা বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত