,

তৃতীয় ধাপের ভোট শেষ, চলছে গণনা

news-image

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন গণনার কাজ চলছে। এবার ৮৭ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। যা চলে বিকেল ৪টা পর্যন্ত। দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টায় ১৭ থেকে ২০ শতাংশ ভোট পড়েছে।

দুপুর ১টার দিকে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

জাহাংগীর আলম বলেন, বগুড়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পুরুষ পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। প্রার্থীর প্রতীক বরাদ্দ ছিল কোনো আইসক্রিম। কিন্তু ব্যালটে লাঠিযুক্ত আইসক্রিম দেওয়ার কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে।

এ ছাড়াও ফেনীতে অনিয়মের অভিযোগে এক প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে বলেও জানান জাহাংগীর আলম।

তৃতীয় ধাপে ১০৯টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল। ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির কারণে ২২টি উপজেলায় ভোট স্থগিত করা হয়েছে।

তৃতীয় ধাপে ১৬টি উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে হচ্ছে ব্যালট পেপারে ভোট। নির্বাচন কমিশন জানিয়েছে, এ ধাপে প্রায় ৫৮ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকছে। সঙ্গে থাকছে লক্ষাধিক আনসার সদস্য।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯