,

টাইগারদের বিশ্বকাপ দলে বাঁহাতি স্পিনার মিরাজ!

news-image

যারা টাইগার ক্রিকেটের টুকটাক খবর রাখেন, তারা জানবেন বাংলাদেশ দলে মিরাজ একজনই। তিনি ডানহাতি স্পিনার মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়েও সমান দক্ষতা রয়েছে তার।

বাঁহাতি স্পিনার এই মিরাজ তাহলে আবার কে? তা জানতে একটু অপেক্ষায় থাকতে হচ্ছে। মূল পেক্ষাপট হচ্ছে, আগামী ১ জুন (বাংলাদেশ সময় ২ জুন) যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে টি-টোয়েন্টি নবম আসর।

এ জন্য প্রতিটি দলের প্রোফাইল নিয়ে সিরিজ প্রতিবেদন করছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। গত রোববার (২৬ মে) বাংলাদেশ দলকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে তারা। সেখানে বাংলাদেশ পরিসংখ্যান, সম্ভাবনার কথা উঠে এসেছে।

একই সঙ্গে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ৩ ক্রিকেটারের উপর নজর রাখতে বলা হয়েছে কেভিন হ্যান্ডের লেখা প্রতিবেদনটিতে। সেই তালিকাটিও অবাক করার মতো। সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়ের সঙ্গে সেখানে তৃতীয় ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজকে।

যদিও বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি ডানহাতি এই অলরাউন্ডারের। এমন কী দলের সঙ্গে থাকা দুজন ট্রাভেলিং প্লেয়ারের তালিকাতেও নেই মিরাজের নাম। শুধু তাই নয় মিরাজের ব্যাখ্যায় বলা হয়েছে, বাঁহাতি স্পিনের সঙ্গে ব্যাটিংয়েও সমান দক্ষ তিনি।

প্রতিবেদনটিতে মিরাজের বিষয়ে বলা হয়, ‘২০১৬ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের একজন তারকা। মেহেদী, তার বাঁহাতি স্পিন এবং ব্যাটিং দক্ষতা দিয়ে দ্রুত জাতীয় দলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এ ছাড়া ঘরোয়া এবং ক্যারিবিয়ান টি-টোয়েন্টি লিগে খেলার অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগাতে চাইবেন।’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলে মিরাজের থাকা এবং তাকে বাঁহাতি স্পিনার হিসেবে উল্লেখ্য করা, আল জাজিরার প্রতিবেদকের ভুল হলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

যদিও দল ঘোষণা আগে বিশ্বকাপ স্কোয়াডে তার থাকার বিষয়ে গুঞ্জন ওঠেছিল। বিসিবির এক নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গিয়ে ছিল, যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের জন্য ১৭-১৮ জনের দলে থাকতে পারেন ডানহাতি এই অলরাউন্ডার। গত বছর জুলাইতে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন মিরাজ, প্রতিপক্ষ ছিল আফগানিস্তান।

বিশেষ করে টপ অর্ডারে একমাত্র ডানহাতি ব্যাটার লিটন কুমার দাসের ফর্মহীনতার কারণে বিবেচনায় এসেছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আসরেও একই ভূমিকায় ছিলেন মিরাজ। এমনকি ওয়ানডে বিশ্বকাপেও ওপেনিংয়ে নামতে হয় তাকে। কিন্তু তাকে ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে বিসিবি।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না