,

এবার বিলাসবহুল জাহাজে অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ

news-image

বিনোদন ডেস্ক : চলতি বছরের মার্চে ভারতের জামনগরে প্রাক-বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে গোটা বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল ভারতের সবচেয়ে ধনী ও অভিজাত আম্বানি পরিবার। ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানে হাজির ছিলেন বিল গেটস থেকে শুরু করে জাকারবার্গ, রিহানা থেকে শাহরুখ খান, এমনকি গোটা বলিউড। হাজির ছিলেন ক্রীড়াঙ্গনের মহাতারকারাও। এবার প্রাক-বিবাহ অনুষ্ঠানের পরবর্তী ধাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই জুটির; যা হবে আরও জাঁকজমকপূর্ণ।

আগামী ২৮ মে থেকে ৩০ মে, এই তিন দিন ধরে দক্ষিণ ফ্রান্সের একটি বিলাসবহুল জাহাজে দ্বিতীয়বার প্রাক-বিবাহ অনুষ্ঠান হতে চলেছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের। যেকোনো বিলাসবহুল হোটেলকে টেক্কা দিতে পারে এই ক্রুজ।

রিলায়েন্সের ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান মুকেশ আম্বানি ও স্ত্রী নীতা আম্বানির পুত্র অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠান উদযাপন করতে ইতালিতে যাচ্ছেন নামিদামি সব তারকা।

জামনগরে অনুষ্ঠিত প্রাক-বিবাহের প্রি-ওয়েডিংয়ের মতো এটিও একটি জাঁকজমকপূর্ণ ঘটনা হবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে আলিয়া ভাট ও রণবীর কাপুরকন্যা রাহা কাপুরের সঙ্গে, রণবীর সিং, সালমান খান, প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক এম এস ধোনি ও স্ত্রী সাক্ষী ধোনি রওনা হয়েছেন এই অনুষ্ঠানের জন্য। সোমবার ইতালি যাওয়ার সময় মুম্বাই বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে দেখা গেছে এই তারকাদের।

ডেকান ক্রনিকলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ থেকে ৩০ মের মধ্যে একটি বিলাসবহুল ক্রুজ লাইনারে চড়ে প্রায় ৮০০ জন অতিথিকে একটি দুর্দান্ত দুঃসাহসিক রোমাঞ্চকর অভিজ্ঞতা করানো হবে।

আম্বানি পরিবারের পক্ষ থেকে আতিথেয়তার যাতে কোনো ত্রুটি না থাকে সেদিকে নজর রাখার জন্য ৬০০ কর্মী থাকবেন। আগেরবারের মতো এবারেও অতিথি তালিকায় থাকবে গোটা বলিউড। থাকবেন শাহরুখ খান, আমির খান, সালমান খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, রণবীর সিং থেকে শুরু করে জনপ্রিয় সব তারকা। তবে চমক হিসেবে বিশ্ব তারকাঙ্গন থেকেও হাজির থাকবেন কেউ কেউ, এমনটাই ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট