,

৪১ দিন পর ‘তুফান’ শেষে দেশে ফিরেছেন শাকিব

news-image

বিনোদন ডেস্ক : নির্মাতা রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘তুফান’- এর শুটিং শেষ হয়েছে। ভারতে প্রায় ৪১ দিন সিনেমাটির শুটিং ও ডাবিং শেষে রোববার (২৬ মে) ‍দুপুরে ঢাকায় ফিরেছেন শাকিব খান।

সম্প্রতি এ সিনেমার টিজার মুক্তি পেয়েছে। এরপর নেট দুনিয়ায় শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। রোমান্টিক আর অ্যাকশন ঘরানার এ পোস্টার এরইমধ্যে নজর কেড়েছে ভক্তদের।

প্রথমবারের মতো শাকিব বাদেও ‘তুফান’ সিনেমায় কোনো নায়িকাকে আবিষ্কার করে ভক্তরাও খুশি হয়েছেন। তারা আশা করছেন, টলিউডের এই অভিনেত্রীর সঙ্গে ঢালিউড সুপারস্টারের রসায়ন পর্দায় জমিয়ে উপভোগ করা যাবে।

এর আগে ‘তুফান’ সিনেমায় শাকিব খানের বিধ্বংসী লুকের পোস্টার ও টিজার প্রকাশ পেয়েছে। যেখানে প্রেক্ষাগৃহে ঝড় তোলার আগাম পুর্বাভাস দিয়ে রেখেছেন ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার।

জানা গেছে, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। তুফানের মাত্র ৮১ সেকেন্ডের টিজারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ঝড় তুলেছে। অনেকেই বলেছেন, যেন বলিউড কিংবা দক্ষিণী সিনেমার টিজার ‘তুফান’। রায়হান রাফী ও শাকিব খান জুটি ঢালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছেন।

যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ। শাকিব খান, মিমি চক্রবর্তী, এছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর প্রমুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি