,

শিল্পী সমিতি নিয়ে প্রশ্ন তুললেন বর্ষা

news-image

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে বিতর্কের শেষ নেই। বিগত কয়েক বছর ধরেই এই সমিতি কাজের থেকে বেশি আলোচনায় থাকে অভ্যন্তরীণ কোন্দল নিয়ে। সম্প্রতি আরও একবার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।

একমাস আগে দুই বছরের মেয়াদে শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে চিত্রনায়িকা ও পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারের রিট দায়েরের পর জয়ী সাধারণ সম্পাদক প্রার্থী ডিপজলের পদ স্থগিত করা হয়েছে।

বিষয়টি নিয়ে সময়ের সঙ্গে সঙ্গে জল ঘোলাটে হচ্ছে। শিল্পীরাও একের পর এক মন্তব্য করছেন। কেউ ডিপজলের পাশে দাঁড়াচ্ছেন। কেউ বা নিপুণের সমালোচনায় মেতেছেন।

এরই মধ্যে শিল্পী সমিতির চলমান ইস্যু নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। যেখানে শিল্পী সমিতি, শিল্পীদের কি কাজে লাগে? সেই প্রশ্ন তুলেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে চিত্রনায়িকা বর্ষা লিখেছেন, শিল্পী সমিতি শিল্পীদের জন্য কী কাজে লাগে তা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। যা জানি তা আর বললাম না। পাবলিকের এখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার দরকার নাই। মানুষের এত ধৈর্য আছে?

বর্ষার সেই স্ট্যাটাসে অনেকেই একই প্রশ্ন করেছেন নায়িকার সঙ্গে। কেউ আবার শিল্পী সমিতির চেয়ারের লোভের কথা উল্লেখ করেছেন। তাদের মতে, চেয়ার ও অর্থের লোভেই নিজেদের মাঝে এমন রেষারেষিতে জড়িয়ে পড়ছেন তারকারা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট