মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিজ হার জেগে ওঠার বার্তা: সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিপক্ষে এক ম্যাচ থাকতে সিরিজ হেরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম ম্যাচে ৫ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে ১৪৫ রান তাড়া করতে নেমে ৬ রানে হেরেছে বাংলাদেশ দল। ক্রিকেট ও বিশ্বকাপের নতুন দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই সিরিজ হারকে ঘুম থেকে জেগে ওঠার বার্তা অ্যাখ্যা দিয়েছেন সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের সামনে বিশ্বকাপ খেলতে হবে। এই সিরিজ আমাদের বিশ্বকাপের আগে জেগে ওঠার বার্তা। এই হার খুব হতাশার। কেউ এমনটা আশা করেনি। অন্তত দুই ম্যাচেই হারব, এমনটা কেউ ভাবেনি। কেউ ম্যাচে হারতে চায় না, এটা অবশ্যই হতাশার।’

দলের এই হারের পেছনে আলাদা করে কাউকে দায় দিতে চান না সাকিব। তার মতে, এই দায়ভার দলের সকলের, ‘এটা দলীয় খেলা। জিতলেও আপনি দল হিসেবে জিতবেন, হারলেও দল হিসেবে হারবেন। এখানে সবাইকে দায়-দায়িত্ব নিতে হবে। আমি আলাদা করে কাউকে দোষ দিতে চাই না।’

প্রথম ম্যাচে হারের পেছনে যুক্তরাষ্ট্রকে হালকাভাবে নেওয়ার অভিযোগ আছে। যুক্তরাষ্ট্রের এক ক্রিকেটার এই আশঙ্কা করেছেন। দ্বিতীয় ম্যাচেও রান তাড়ায় ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। সেখান থেকে দায়িত্বহীন শট খেলতে গিয়ে আউট হয়েছেন দলের ক্রিকেটাররা। তবে সাকিব এটাকে হালকাভাবে নেওয়া মানতে নারাজ।

টি-২০ ফরম্যাটে ছোট ও বড় দলের পার্থক্য থাকে না বলেও মন্তব্য করেছেন তিনি, ‘আমার মনে হয় না আমরা তাদের হালকাভাবে নিয়েছি। দুই ম্যাচেই হয়তো আমরা যেটা করতে চেয়েছি সেটা করতে পারেনি। টি-২০ ফরম্যাটই এমন। এখানে বড়-ছোট দল বলে কিছু থাকে না। টি-২০’র উচ্ছ্বাসটাই এটা।’

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী