,

একাদশে দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে হেরেছিল বাংলাদেশ। তাই সিরিজে টিকে থাকতে আজ জয়ের বিকল্প নেই নাজমুল হোসেন শান্তর দলের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করবে টাইগাররা।

টেক্সাসের হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি শান্তর দল। বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হবে।

গত ম্যাচের একাদশ থেকে দুই পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। দল থেকে ছিটকে গেছেন লিটন দাস। মূলত বাজে ফর্মের কারণেই বাদ পড়েছেন এই ওপেনার। তার পরিবর্তে একাদশে ফিরেছেন তানজিদ তামিম। জিম্বাবুয়ে সিরিজের দুর্দান্ত পারফর্ম করা এই তরুণ ওপেনার আবারও সুযোগ পাচ্ছেন।

তাছাড়া একাদশ থেকে বাদ পড়েছেন শেখ মেহেদি হাসান। তানজিম সাকিবকে বাজিয়ে দেখতেই মেহেদিকে সাইড বেঞ্চে রাখা হয়েছে। বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন তানজিম সাকিব।

বাংলাদেশ একাদশ : তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না