মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের প্রেসিডেন্টের মৃত্যু: শোক বইয়ে মির্জা ফখরুলের সই

news-image

নিজস্ব প্রতিবেদক : ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানের মৃত্যুতে শোক বইয়ে সই করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ঢাকায় ইরানের হাইকমিশনারের কার্যালয়ে গিয়ে শোক বইয়ে সই করেন তিনি।

পরে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, ইরানের জনপ্রিয় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ান দুর্ঘটনায় ইন্তেকাল করায় আমরা গভীরভাবে শোকাহত। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজ আমরা ইরানের রাষ্ট্রদূতের কার্যালয়ে এসে শোক প্রকাশ করেছি।

মির্জা ফখরুল বলেন, এই মুহূর্তে যখন বিশ্বে অভিজ্ঞ রাজনৈতিকদের খুব বেশি প্রয়োজন, সেই মুহূর্তে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মতো একজন অভিজ্ঞ, বিচক্ষণ ও জনপ্রিয় নেতার এই হঠাৎ দুর্ঘটনায় চলে যাওয়া, এটা আন্তর্জাতিক বিশ্বে শান্তির জন্য এবং সৌহার্দ্য বিস্তারের ক্ষেত্রে অত্যন্ত একটা মর্মান্তিক দুর্ঘটনা বলে আমি মনে করি।

তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে ইরানের জনগণ, সরকার, প্রেসিডেন্ট রাইসির পরিবার ও আত্মীয়-স্বজন, পররাষ্ট্রমন্ত্রীর পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তারা যেন এই শোক সহ্য করতে পারেন। এই শোকের সময় ইরানের জনগণ যেন তাদের স্থির সিদ্ধান্ত ও বিশ্ব রাজনীতিতে তাদের যে অবদান, রাষ্ট্রে তাদের যে ভূমিকা তা অক্ষুণ্ন রাখতে পারেন, সেই দোয়া করছি।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী