,

তুচ্ছ ঘটনায় মামলা না করার আহ্বান প্রধান বিচারপতির

news-image

লালমনিরহাট প্রতিনিধি : তুচ্ছ ঘটনায় মামলা করে সামাজিকভাবে মিমাংসার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ বুধবার বেলা ১১টায় লালমনিরহাট আদালতে আইনি সহায়তা পেতে আসা মানুষদের জন্য ‘ন্যায়কুঞ্জ’ নামে তৈরি একটি বিশ্রামাগারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধান বিচারপতি বলেন, ‘গরিব মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠায় সৎ হতে হবে। মামলার জট কমাতে আইনজীবীদের ভূমিকা রয়েছে। সঠিক আইনি পরামর্শের মাধ্যমে মামলার জট কমানো সম্ভব।’

ওবায়দুল হাসান বলেন, ‘মানুষ এখন মুরগিতে ধান খাওয়ার মতো তুচ্ছ ঘটনা নিয়ে মামলা করে। এসব বিষয় সামাজিকভাবে মিমাংসা করাই ভালো, তবে তা হচ্ছে না। সাংবাদিকরা এসব বিষয়ে পত্রিকায় লেখার মাধ্যমে সচেতন করতে পারেন। ছোট ঘটনাগুলো মিমাংসার মধ্য দিয়ে মামলার জট ও মামলার দীর্ঘসূত্রিতা কমানো সম্ভব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সুপ্রিম কোর্টের বিচারপতি ইকবাল কবীর। এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সাইফুল ইসলাম, লালমনিরহাট জেলা ও দায়রা জজ মিজানুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম, লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি মতিয়ার রহমান, সমিতির সাধারণ সম্পাদক আকমল হোসেনসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট