,

আরও ১৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : দলীয় সিদ্ধান্ত অমান্য করে ৪র্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় দল থেকে ১৩ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আজ যে ১৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে তাদের মধ্যে ছয়জন চেয়ারম্যান প্রার্থী, চারজন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এদের মধ্যে রংপুর বিভাগের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবানা বেগম, ভাইস চেয়ারম্যান খায়রুল ইসলাম, কবিরুল ইসলাম, রাজশাহী বিভাগের চেয়ারম্যান প্রার্থী মনজিৎ কুমার সরকার, বরিশাল বিভাগে চেয়ারম্যান প্রার্থী মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক।

ঢাকা বিভাগের ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম খান রাজু, চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেন, সিলেট বিভাগের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মো. শাহজাহান, ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজ, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোসা. সেলিনা আক্তার, কুমিল্লা বিভাগের চেয়ারম্যান প্রার্থী ফারুক, কাজী রফিকুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা হক।

এই নিয়ে চার ধাপের উপজেলা নির্বাচনে দল থেকে ২১৭ জন নেতাকে দল থেকে বহিষ্কার করল বিএনপি। এর মধ্যে প্রথম ধাপে ৮০ জন, দ্বিতীয় ধাপে ৬৯ জন, তৃতীয় ধাপে ৫৫ জন এবং চতুর্থ ধাপে ১৩ জন নেতা রয়েছেন। এসব নেতাদের দলের গঠনতন্ত্র মোতাবেক প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায় থেকে বহিষ্কার করেছে বিএনপি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত