,

নেত্রকোনার সাবেক এমপি মানু মজুমদার মারা গেছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য মানু মজুমদার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি বর্তমান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি।

বুধবার (২২ মে) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন।

এর আগে মঙ্গলবার (২১ মে) রাতে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মানু মজুমদার কিশোরগঞ্জ জেলার বাসিন্দা। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দূর্গাপুর) আসনে এমপি নির্বাচিত হন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর এর প্রতিবাদে কলমাকান্দায় আন্দোলন গড়ে তোলেন মানু মজুমদার। এ ঘটনায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়।

১৯৮১ সাল থেকে সংসদ সদস্য হওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত একান্ত সহকারী হিসেবে নিযুক্ত ছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট