,

ইসির নতুন সচিব শফিউল আজিম, জাহাংগীর আলমকে জননিরাপত্তায় বদলি

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) শফিউল আজিমকে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব করা হয়েছে।

মঙ্গলবার (২১ মে) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জাহাংগীর আলম ২০২২ সালের ২ নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ে সচিব পদে যোগ দেন। এর আগে তিনি জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা।

শফিউল আজিমের সচিব পদে পদোন্নতির আদেশ আগামী ৩০ মে থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

শফিউল আজিম ২০২২ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশের জাতীয় পাতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে যোগদান করেন। এর আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (আইন ও বিধি অনুবিভাগ) হিসেবে দায়িত্ব পালন করেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯