,

নাশকতার মামলায় জামায়াত নেতা আজহারের কারাদণ্ড

news-image

আদালত প্রতিবেদক : ১৪ বছর আগে রাজধানীর মতিঝিল থানার নাশকতার মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এটিএম আজহারুল ইসলামসহ ১১ জনের ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ রায় ঘোষণা করেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- মোবারক হোসেন, আবু তাহের মেজবাহ, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ ইব্রাহিম, সাইফুল ইসলাম, মোহাম্মদ জরিপ, মোহাম্মদ ফিরোজ। এছাড়া সাতজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দেন।

আইনজীবী অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম জানান, দণ্ডবিধির পৃথক দুই ধারায় তাদের মোট দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে এক ধারায় দেড় বছর ও আরেক ধারায় ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। দুই ধারার সাজা একত্রে চলবে বিধায় তাদের দেড় বছর কারাভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।

২০১০ সালে নাশকতার অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় মামলাটি দায়ের করা হয়। পরবর্তীতে আদালত মোট ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট