মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পৃথিবীর কোন দেশে মেট্রোরেলে ১৫ শতাংশ ভ্যাট আছে, প্রশ্ন কাদেরের

news-image

নিজস্ব প্রতিবেদক : মে‌ট্রো‌রেলের ভাড়ায় ভ‌্যাট না বসা‌তে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে অনু‌রোধ ক‌রে‌ছেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের। তি‌নি ব‌লে‌ন, মেট্রোরেল অনেক জনপ্রিয় গণপরিবহন। একে আরও জনপ্রিয় করতে চাই। এ অবস্থায় ১৫ শতাংশ ভ্যাট বসানোর বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনঃবিবেচনা করতে অনুরোধ জানিয়েছি।

রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ব্র্যান্ডিং সেমিনার অন ঢাকা মেট্রোরেল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পৃথিবীর কোন দেশে মেট্রোরেলে ১৫ শতাংশ ভ্যাট রয়েছে এমন প্রশ্ন তুলে ওবায়দুল কাদের বলেন, ভারতের মেট্রোরেলেও ভ্যাট নেই। তাহলে আমরা কেন ১৫ শতাংশ ভ্যাট বসাব।

তিনি বলেন, মেট্রোরেল আমাদের সম্পদ। ২০৩০ সালে ৬টি এমআরটি লাইনের কাজ শেষ হবে। এগুলোর মধ্যে দুটিই হবে পাতাল রেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পরিকল্পনা, ঢাকা সেটারই অবিচ্ছেদ্য অংশ।

এ সময় রাজধানীতে চলাচল করা বাসগুলোর গরীব চেহারা দেখলে লজ্জা লাগে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, এত গরীব গরীব চেহারা আমাদের বাসের। আফ্রিকার ছোট ছোট শহরেও এর চেয়ে ভালো বাস চলে।

তিনি বলেন, যে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের বিস্ময়, সে দেশের রাজধানী পৃথিবীর অন্যতম খারাপ রাজধানী। বসবাসযোগ্য ১৪০টি দেশের মধ্যে ১৩০-এর পরে আমাদের অবস্থান। এটা দেশের উন্নয়নের সঙ্গে মেলে না।

সেতুমন্ত্রী বলেন, এই শহরে এত দামী গাড়ি চলে। কিন্তু বাসের অবস্থা এত খারাপ কেন? বারবার কথাবার্তা বলেও সমাধান করা যায়নি। এই অবস্থা থেকে আমাদের মুক্তি পেতেই হবে। ঢাকায় যে বাসগুলো চলে তা দেখলে ভীষণ খারাপ লাগে। এগুলো দেখলে কেমন লাগে। এটা দেখলে আমার লজ্জা লাগে। আমাদের মালিক সাহেবরা কি বিদেশ যান না, দেখেন না!

তিনি বলেন, আজ আমাদের বুড়িগঙ্গা শেষ, কর্ণফুলীও শেষ। এখন মুখে লেকচার দিয়ে লাভ নেই। এতবার অনুরোধ করেছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না।

ব্র্যান্ডিং সেমিনারে অতিথিদের আমন্ত্রণ নিয়ে সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, সামনে যারা বসে আছেন তাদের বেশিরভাগই আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তা। কিন্তু যাদের কাছে ব্র্যান্ডিং করা দরকার তারা নেই। ৩ লাখ যাত্রী প্রতিদিন উত্তরা থেকে মতিঝিল আসছে, মতিঝিল থেকে উত্তরা যাচ্ছে। এখানে তাদের কাউকে রাখা দরকার ছিল। মন্ত্রণালয়ের লোকদের কাছে ব্র্যান্ডিং করার দরকার আছে কি না- এটা আমি আগেও বলেছি। আমরা কাদের উদ্দেশে বক্তব্য রাখছি সেটা আমাদের মনে রাখতে হবে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী