,

বান্দরবানে ‘বন্দুকযুদ্ধে’ কেএনএফের তিন সদস্য নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএফ) তিন সদস্য নিহত হয়েছে।

দুর্গম ওই এলাকার রনিন পাড়া ও অন্যান্য পাহাড়ে রোববার ভোরে যৌথবাহিনী অভিযান চালায়। এই অভিযানে কেএনএফ সদস্যদের হতাহতের খবর পাওয়া যায়। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন সমকালকে বলেছেন, যৌথবাহিনীর অভিযানে হতাহতের ঘটনার খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছে। তিনি জানান, যৌথবাহিনী মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করলে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে। আমরা এখনও মরদেহ পাইনি।

গত এপ্রিল মাসের প্রথম দিকে বান্দরবানে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি এবং থানার সামনে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটায় কেএনএফ। এরপর তারা সোনালী ব্যাংক ব্যবস্থাপক নিজাম উদ্দিনকে অপহরণ করে। এ ঘটনার পর কেএনএফের বিরুদ্ধে যৌথ সাঁড়াশি অভিযান শুরুর ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশের যৌথ এই অভিযান কেএনএফ নির্মূল না হওয়া পর্যন্ত চলবে জানানো হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯