,

মুস্তাফিজকে মিস করেছে চেন্নাই

news-image

স্পোর্টস ডেস্ক : ১৮ রানের কম ব্যবধানেই হারলে প্লে-অফ নিশ্চিত হয়ে যেত চেন্নাই সুপার কিংসের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে এর চেয়ে বেশি ব্যবধানে হেরে আসর থেকেই ছিটকে গেল তারা। রানরেটের ব্যবধানে তাদের টপকে প্লে-অফ নিশ্চিত করে বেঙ্গালুরু।

আসরের শুরু থেকে চোটসমস্যা বেশ ভুগিয়েছে চেন্নাইকে। ওপেনার ডেভন কনওয়ে চোটের কারণে খেলতে পারেননি। শুরু থেকে খেলা হয়নি লঙ্কান পেসার মাথিশা পাথিরানারও। মুস্তাফিজ বেশ ভালো করতে থাকলেও আইপিএলের মাঝপথে দেশে ফিরতে হয়েছে তাকে। পরে চোটের কারণে দেশে ফিরে যান পাথিরানাও। সব মিলিয়ে চলমান আইপিএলে বেশ ঝামেলার মধ্যেই ছিল চেন্নাই।

দেশে ফিরে আসার আগে ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। এর মাঝে শীর্ষ উইকেট শিকারী হিসেবে পার্পল ক্যাপও পেয়েছিলেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় মোস্তাফিজকে মিস করেছেন সে কথা অকপটে স্বীকার করেছেন।

তিনি বলেন, ‘ভালো উইকেট ছিল। বিশেষ করে স্পিনারদের জন্য। টার্গেট দেখে খুশি হয়েছিলাম। আমাদের ইনজুরি সমস্যা ছিল বেশি। ডেভন কনওয়ে খেলতে পারছেন না। মাথিশা পাতিরানাও ইনজুরির কারণে চলে যান। একই সঙ্গে ফিজকেও (মুস্তাফিজ) অনেক বেশি মিস করেছি এই ম্যাচে। আপনি যখন ইনজুরি সমস্যায় থাকবেন, তখন একটি ব্যালান্স দল তৈরি করা কঠিন হয়ে যায়।’

এই জয়ে ১৪ ম্যাচ শেষে বেঙ্গালুরুর পয়েন্ট ১৪। রানরেট ০.৪৫৯। আর সমান পয়েন্ট হলেও চেন্নাইয়ের রান রেট ০.৩৯২। আগামী ২২মে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের তিন নম্বর দলের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে খেলবে কোহলিরা।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না