,

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বস্তি

news-image

অনলাইন ডেস্ক : শনিবার সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আকাশ মেঘলা। ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, হবিগঞ্জসহ দেশের অনেক জায়গায় বৃষ্টির খবর পাওয়া গেছে।

তীব্র গরমে কয়েকদিন ধরে হাঁসফাঁস ছিল জনজীবন। বৃষ্টিতে অনেকটা স্বস্তি ফিরেছে রাজধানীবাসীর জীবনে।

সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। তবে বৃষ্টির কারণে অফিসগামী ও শিক্ষার্থীরা কিছুটা ভোগান্তিতে পড়েন।

এদিকে দেশের চার বিভাগে আরও ৪৮ ঘণ্টার জন্য হিট আলার্ট ঘোষণা করেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সন্ধ্যায় অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ বয়ে যেতে পারে। এ সময় বাতাসে জলীয় বাষ্পে আধিক্যের কারণে গরমের অস্বস্তিকর অনুভূতি হতে পারে। এদিন সন্ধ্যা ৬টায় ঈশ্বরদীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুসারে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এর আগে গত বুধবার আবহাওয়া অধিদপ্তর রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের জন্য ৪৮ ঘণ্টা তাপদাহ সতর্কতা ঘোষণা করেছিল।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট