,

মার্কিন প্রতিনিধির বসাকে সমস্যার সমাধান মনে করা সরকারের ভুল ধারণা : মঈন খান

news-image

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র নির্বাচনের আগে যে কথা বলেছিল নির্বাচনের পরেও সেই কথাই বলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তার দাবি, সরকার যদি ভাবে মার্কিন প্রতিনিধি (ডোনাল্ড লু) তাদের সঙ্গে বসে কথা বলায় সব সমস্যার সমাধান হয়ে গেছে, এটা সরকারের ভুল ধারণা। তারা নির্বাচনের আগে যে কথা বলেছিল, নির্বাচনের পরেও সেই কথা বলেছে।

শুক্রবার (১৭ মে) কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীর বাসায় দেখা করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মঈন খান বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার-আটকের উদ্দেশ্য হলো এ দেশের মানুষকে কথা বলতে দেবে না। মানুষকে ভিন্নমত পোষণ করতে দেওয়া হবে না। গণতন্ত্র চলতে দেওয়া হবে না। এভাবে সরকার মানুষের সব অধিকার হরণ করেছে।

আওয়ামী লীগ সরকারের কোনো জনভিত্তি নেই মন্তব্য করে তিনি বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে দেশের ৯৭ শতাংশ জনগণ ভোট দেয়নি। এজন্য সরকার শঙ্কিত ও ভীত। সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নিপীড়ন-নির্যাতন চালিয়ে যাচ্ছে।

ভবিষ্যৎ বলে দেবে সরকারের পরিণতি কী হবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় স্বৈরাচারী সরকারের কী পরিণতি হয়েছিল। এ দেশের সরকারের বেলায় যে ভিন্ন কিছু হবে এটা কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় না।

আওয়ামী লীগ দেশের রাজনীতি অনেক আগেই ধ্বংস করে দিয়েছে দাবি করে মঈন খান বলেন, দেশে আর সুস্থ ধারার রাজনীতি নেই। এখন আছে প্রতিহিংসার রাজনীতি, সংঘাতের রাজনীতি।

 

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত