মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামমন্দির ভাঙবে কংগ্রেস: মোদি

news-image

অনলাইন ডেস্ক : প্রথম দফা ভোটের পর থেকেই বিজেপির প্রচারে বারবারই ফিরে আসছে হিন্দুত্ব প্রসঙ্গ, মুসলিম-ভীতি ও জাতীয়তাবাদ। শুক্রবার লখনৌতে এক নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে আবারও মেরূকরণের পথে হাঁটলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, সমাজবাদী পার্টি-কংগ্রেস জোট ক্ষমতায় এলে লোকসভা ভোটের পরে রামমন্দির বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে।

অযোধ্যা থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে বারাবাঙ্কিতে একটি নির্বাচনী সভায় মোদি বলেন, এসপি-কংগ্রেস নেতারা রামমন্দির নিয়ে আদালতের সিদ্ধান্ত প্রত্যাহার করতে চায়। তারা বলে যে রামমন্দির অকেজো, এ ধরনের লোকজনকে তাদের নিরাপত্তা আমানত হারানো নিশ্চিত করে শাস্তি দেওয়া উচিত।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ডিয়া জোটকে সমর্থন সম্পর্কেও মন্তব্য করেন তিনি। মোদি বলেন, চার দফার ভোটের পরে মহাজোটে ‘ভাঙার লক্ষণ’ দেখা যাচ্ছে। তাই তারা পরবর্তী সরকার গঠন করবে কী করে।

প্রধানমন্ত্রী এদিন কংগ্রেসের সিনিয়র নেতা রাহুল গান্ধীকেও নিশানা করেছেন। তিনি বলেন, শাহজাদা (রাহুল) ইতোমধ্যে তাঁর টিকিট বুক করে রেখেছেন। ৪ জুনের পর কোন দেশে যাবেন তিনি। ওয়েনাড থেকে পালিয়েছেন, আমেথি থেকেও পালাবেন তিনি। মোদির অভিযোগ, রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস সুপ্রিম কোর্টের রায় পাল্টে রামমন্দির বন্ধ করতে চায়।

এদিকে মমতাকে লক্ষ্য করে লোকসভা ভোটের প্রচারসভায় আপত্তিকর কিছু মন্তব্য করেছিলেন সাবেক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মন্তব্যের জন্য তাঁকে দোষী সাব্যস্ত করেছে জাতীয় নির্বাচন কমিশন। এ নিয়ে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে কমিশন জানিয়েছে, সাবেক বিচারপতির ওই মন্তব্য ‘সর্বার্থে বেঠিক, বিচারবুদ্ধিহীন, শালীনতার সীমা লঙ্ঘনকারী এবং কুরুচিকর।’

বুধবার হলদিয়ার চৈতন্যপুরে একটি সভা থেকে মুখ্যমন্ত্রীর নাম করে আক্রমণ করেছিলেন অভিজিৎ। তিনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি কত টাকায় বিক্রি হও? হলদিয়ার ওই সভার একটি ভিডিও প্রকাশ্যে আসে। অভিজিতের এই মন্তব্যের উল্লেখ করে রাজ্যের শাসক দল তাঁর কড়া নিন্দা করে। এ নিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল তৃণমূল। শুক্রবার সেই অভিযোগেরই জবাব এলো কমিশনের কাছ থেকে।

আগামী সোমবার বিকেল ৫টার মধ্যে অভিজিৎকে তাঁর ওই আচরণের কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে কমিশন। খবর ডিএইচ ও এনডিটিভির

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী