,

পরাশক্তির পরোয়া করেন না শেখ হাসিনা: ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিবেশী দেশ নিয়ন্ত্রণ করে’- বিএনপির এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শেখ হাসিনা কোনো পরাশক্তিকে পরোয়া করেন না। তাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। যত ষড়যন্ত্র হোক, বিদেশি শক্তির চাপ আসুক- সংবিধানের বাইরে যাবে না আওয়ামী লীগ।’

আজ শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৮ অক্টোবর পালিয়ে গিয়ে বেসামাল হয়ে আওয়ামী লীগকে আক্রমণ করছেন।’

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৬২ হাজার নেতাকর্মীদের জেলে দিয়েছিলেন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘তিন হাজার সরকারি অফিসারকে গুম করে হত্যা করেছেন জিয়া।’

আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে ‘ঘরের ভিতর ঘর না করার’ আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গত নির্বাচনে ৭৫ জন এমপি মনোনয়ন পাননি। এটা শাস্তি। অন্যায় করলে ছাড় নেই।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত