,

দুর্নীতির মামলায় জামিন পেলেন ইমরান খান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জমি সংক্রান্ত একটি দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন। বুধবার (১৫ মে) ইসলামাবাদের আদালত তাকে এই জামিন দেয়। তবে আরও দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়া ইমরান এখনই জেল থেকে ছাড়া পাবেন না বলে জানিয়েছেন তার আইনজীবী।

ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খান ও তার স্ত্রীকে গত সপ্তাহে এই দুর্নীতি মামলায় অভিযুক্ত করা হয়। এতে বলা হয়, ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি এক আবাসন ব্যবসায়ীর কাছ থেকে জমিটি উপহার নিয়েছেন।

জমি নিয়ে কোনো ধরনের ভুল করেননি বলে দাবি করেছেন ইমরান। এই মামলায় অভিযুক্ত করার পর তিনি ইসলামাবাদ হাইকোর্টে জামিনের আবেদন করেন।

ইমরানের দলীয় আইনজীবী নাঈম হায়দার পাঞ্জুথা জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। সঙ্গে তিনি এও জানিয়েছেন ইমরান এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না। কারণ রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস এবং অনৈসলামিক বিয়ের মামলায় তিনি কারাদণ্ড ভোগ করছেন।

গত বছরের আগস্ট থেকে জেলে রয়েছেন ৭১ বছর বয়সী ইমরান খান। এরপর থেকে তাকে চারটি মামলায় কারাদণ্ড দেওয়া হয়। যদিও দুটি মামলার রায় উচ্চ আদালতে স্থগিত করে দেওয়া হয়েছে।

ইমরান খানের বিরুদ্ধে এখনো আরও কয়েক ডজন মামলা চলমান রয়েছে। সব মামলা থেকে জামিন এবং দণ্ড স্থগিত করে এখনই ইমরান খানের জেল থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা খুবই কম। সূত্র: রয়টার্স

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট