,

সৌদি পৌঁছেছেন ৯ হাজার ৪৮৪ হজযাত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি বছর হজ পালনের জন্য ইতোমধ্যে ৯ হাজার ৪৮৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। রোববার (১২ মে) হজ অফিসের দেওয়া তথ্য মতে, হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭৩৭ জন সৌদি আরবে গিয়েছেন।

বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া মোট ২৪টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন যাত্রীরা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিবহন করেছে ৯টি ফ্লাইটে ৩ হাজার ৭৪৭ জন, সৌদি এয়ারলাইনস পরিবহন করেছে ৫টি ফ্লাইটে ২ হাজার ৯৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিবহন করেছে ১০টি ফ্লাইটে ৩ হাজার ৬৩৯ জন হজযাত্রী।

হজ অফিসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ভিসা ইস্যু করা হয়েছে ৬৫ হাজার ২৫১টি।

উল্লেখ্য, গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন হজযাত্রীরা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ২০২৪ সালে বাংলাদেশ থেকে ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী হজ পালনের জন্য নিবন্ধন করেছেন। আর হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন এবং ২২ জুলাই শেষ হবে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না