শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে ট্রেনের ধাক্কায় রেলসেতু থেকে পড়ে নিহত ২

news-image

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে রেলসেতু পার হওয়ার সময় ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেলসেতু থেকে ছিটকে পড়ে দুজনের মৃত্যু হয়েছে।

আজ রোববার বিকেলে উপজেলার কাওরাইদ রেলওয়ে স্টেশনের অদূরে সুতিয়া নদীর ওপর রেলসেতুতে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত দুজনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। নিহত দুজনই বৃদ্ধ।

প্রত্যক্ষদর্শী ইয়াসিন আরাফাত বলেন, বিকেলের দিকে দুজন বয়স্ক লোক গফরগাঁও উপজেলার গয়েশপুর বাজার থেকে রেলসেতু পার হয়ে কাওরাইদ বাজারে আসছিলেন। এ সময় ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চলে আসলে তাদের দুজনকে চলন্ত ট্রেন ধাক্কা দিলে ক্ষতবিক্ষত হয়ে দুজন নিচে পড়ে যান। তাতে একজনের মাথা ক্ষতবিক্ষত হয়ে মারা যায়।

অপরজনের শরীরে প্রচুর রক্তক্ষরণ হয়ে মারা যান। তিনি আরও বলেন, তারা দুজন সেতুর প্রায় শেষ সীমানায় পৌঁছে গিয়েছিলেন। কিন্তু দ্রুত গতির ট্রেন নিমেষেই তাদের দুজনকেই ধাক্কা দেয়। এরপর আশপাশের বহুলোক গিয়ে তাদের মরদেহ দেখতে পান।

রেলসেতুর কাছের দোকানি কবির হোসেন বলেন, ‘রেল ব্রিজ পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ব্রিজের নিচে পড়ে দুজন মারা গেছেন। ট্রেন আসতে দেখে আশপাশের লোকজন ডাক চিৎকার শুরু করলেও তারা দুজন তাড়াহুড়ো করে ব্রিজ পার হওয়ার চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেনি। এ সময় চলন্ত ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে দুজন ছিটকে নিচে পড়েন। ঘটনাস্থলেই দুজন মারা যান।

কাওরাইদ রেলওয়ে স্টেশন মাস্টার আল আমিন বলেন, ‘বিকেল সাড়ে তিনটার দিকে ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুজন মারা গেছেন। রেলওয়ে পুলিশে খবর দেওয়া হয়েছে। নিহত দুজনের নামপরিচয় পাওয়া যায়নি।’

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সেতাফুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছি। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানতে পারবো।’

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের

ঢাকায় পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার

খুলনায় গুলিতে বিএনপিকর্মীর মৃত্যু

বাজেট বাস্তবায়নে চার মূলনীতি ও তিন ধাপের রোডম্যাপ

তিন প্রজন্মের নেতৃত্বে বাজেট ইতিহাসের ধারাবাহিকতা

ভিসা সমস্যার সমাধানে যৌথ উদ্যোগের আশ্বাস ভারতীয় হাইকমিশনারের

রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী পলাশ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কেইন উইলিয়ামসন