,

হিলিতে কাঁচা মরিচের দাম বাড়ল কেজিতে ৪০ টাকা

news-image

হিলি (দিনাজপুর) প্রতিনিধি : সরবরাহ কমে যাওয়ায় দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কাঁচা মরিচের কেজিপ্রতি দাম বেড়েছে ৪০ টাকা। পণ্যটির দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতা সাধারণ।

রবিবার (১২ মে ) হিলি বাজার ঘুরে দেখা যায়, গত শুক্রবার দেশীয় কাঁচা মরিচ ৪০ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ তা কেজিতে ৪০ টাকা বেড়ে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা মোকছেদ আলী বলেন, গত শুক্রবার কাঁচা মরিচ ৪০ টাকা কেজি দরে কিনেছি।

আজ রবিবার হাটবার। সেই কাঁচা মরিচ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম বেশি হওয়ায় আমি ৪০ টাকা দিয়ে আধা কেজি নিলাম।
হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা শেখ বিপ্লব বলেন, টানা কয়েক সপ্তাহজুড়ে তীব্র তাপদহ গেল।

আর এখন তো কাঁচা মরিচের উৎপাদন কমে যাবে। কারণ কাঁচা মরিচের মৌসুমের শেষের দিকে চলে আসছে। তাই কৃষকেরা কাঁচা মরিচগুলো শুকিয়ে শুকনা মরিচ তৈরি করায় বাজারে সরবরাহ কমে গেছে। এ কারণে পাঁচবিবি ও বিরামপুরসহ বিভিন্ন স্থানের মোকামগুলোতেই দাম বেশি।

আমরা কম দামে কিনতে পারলে কম দামেই বিক্রি করে থাকি। আজ সকালে পাঁচবিবি বাজার থেকে কাঁচা মরিচ ৭০ টাকা কেজি দরে কিনে ৮০ টাকা কেজি দরে বিক্রি করছি। ৭০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনে মণে প্রায় দুই এক কেজি নষ্ট হয়ে যায়। মোকামগুলোতে কাঁচা মরিচ না পাওয়া গেলে কয়েক দিনের মধ্য কাঁচা মরিচের দাম আরো বৃদ্ধি পাবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট