,

বাংলাদেশের সংগ্রহ ১৫৭ রান

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের বড় দুশ্চিন্তা টপ অর্ডার ব্যাটারদের অফ ফর্ম। যা জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতেও আরেকবার দেখা গেল। ১৫ রানে ৩ উইকেট হারানোর পর টাইগারদের বড় পুঁজির আশা দেখিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল শান্ত। টাইগার অধিনায়ক ধীরগতির ইনিংস খেলে ফিরলেও, অষ্টম টি-টোয়েন্টি ফিফটি করেনরিয়াদ। শেষদিকে জাকের আলীর ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৫৭ রান।

জিম্বাবুয়ের বিপক্ষে আগের চার ম্যাচেই জিতেছে বাংলাদেশ। ফলে হোয়াইটওয়াশের পাশাপাশি ভালো ব্যাটিং পারফরম্যান্স দেখানোই মূল লক্ষ্য ছিল স্বাগতিকদের। লক্ষ্য কতটা পূরণ হয়েছে সেটি সবার সামনে উন্মুক্ত। তবে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে এই সিরিজের ফল নিয়েই হয়তো তৃপ্তি পেতে চাইবে টাইগাররা। টাইগারদের মাঝারি স্কোরে আজ বড় অবদান মাহমুদউল্লাহর। ৪৪ বলে ৬টি চার ও এক ছক্কায় ৫৪ রান করলেন তিনি। এ ছাড়া শান্ত ৩৬ এবং জাকের ২৪ রান করেছেন।

 

এ জাতীয় আরও খবর

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর