,

ধামরাইয়ে হেলে পড়েছে ভবন, আতঙ্কে বাসিন্দারা

news-image

সাভার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে চার তলাবিশিষ্ট একটি ভবন হেলে পড়েছে পাশের আরেকটি ভবনে। একই সঙ্গে হেলে পড়া ভবনটির দ্বিতীয় তলায় দেখা দিয়েছে ফাটল। এতে চরম আতঙ্কে রয়েছেন ওই এলাকার বাসিন্দা।

শনিবার (১১ মে) বিকেলে ধামরাই পৌর এলাকার ঢুলিভিটা মহল্লায় ধানসিঁড়ি এলাকায় স্থানীয়রা ভবন হেলে পড়ার দৃশ্য দেখে ফায়ার সার্ভিস ও মেয়রকে জানান।

স্থানীয়রা জানান,বিকেলে হঠাৎ জিয়াউর রহমানের চার তলা ভবন পাশের একটি ছয় তলা ভবনের ওপরে হেলে থাকতে দেখা যায়। পরে হেলে পড়া ভবনের দ্বিতীয় তলায় একটি ফাটলের চিহ্ন দেখা যায়। এসময় এলাকাবাসী ফায়ার সার্ভিস ও স্থানীয় মেয়রকে বিষয়টি অবহিত করেন।

ছয় তলা ভবনের মালিক শামসুল হক বলেন,আমাদের ভবনের ওপর চারতলা একটি ভবন হেলে পড়েছে। ফায়ার সার্ভিস ওই ভবনকে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার সোহেল রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চার তলা ভবনটি হেলে পড়েছে। একই সাথে ফাটলের চিহ্ন পাওয়া গেছে।

ধামরাই পৌর মেয়র আলহাজ গোলাম কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বাড়ি দুইটিকে প্রাথমিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বাড়ি দুটিতে বসবাসরত মানুষদের অন্য স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯