মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেট গালায় ঢুকতে তারকাদের কত কোটি খরচ করতে হয়?

news-image

বিনোদন ডেস্ক : প্রতিবছরের মতো এবারও মে মাসের প্রথম সোমবার, নিউইয়র্কের মিউজিয়াম অব আর্টে বসেছিল মেট গালার আসর। এখানে ইচ্ছে করলেই তারকাদের সবার প্রবেশের অধিকার মেলে, তেমনটা নয়। রীতিমতো বিশাল অঙ্কের টাকা খরচ করে ঢুকতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, কত টাকা খরচ করতে হয়?

২০২৩ সালে মেট গালার এক একটি টিকিটের দাম ছিল ৫০ হাজার ডলার। তবে এ বছর টিকিটের মূল্য একলাফে বৃদ্ধি পেয়েছ ২৫ হাজার ডলার। এবার মেট গালার এক একটি টিকিটের মূল্য ছিল ৭৫ হাজার ডলার যা বাংলাদেশশি মুদ্রায় ৮৭ লাখ ৩৯ হাজার টাকা প্রায়।

১৯৯৫ সালে এই অনুষ্ঠানের প্রতিটি টিকিটের দাম ছিল এক হাজার ডলার। ২০ বছরের মধ্যে টিকিটের দাম বেড়েছে অনেকটাই।

মেট গালায় শুধু টিকিটের দামই অতিথিদের একমাত্র খরচ নয়। অতিথিদের বসার জন্য ১০ আসনবিশিষ্ট এক একটি টেবিলও বুক করতে হয়। প্রতি টেবিল বুক করতে হলে খরচ পড়ে ৩ লাখ ৫০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ৮ লাখ টাকার কাছাকাছি।

উল্লেখ্য, সিনেমাজগৎসহ ক্রীড়া, ফ্যাশন, ব্যবসা, সংগীতজগতের তারকারাও আমন্ত্রণ পান মেট গালায়। এ বছর ৪০০ জন অতিথি সমাগম হয়েছিল ‘মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট’-এ।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী