,

অনন্যার সঙ্গে বিচ্ছেদের পর সারার প্রেমে আদিত্য!

news-image

বিনোদন ডেস্ক : দীর্ঘ দুই বছরের সম্পর্কে ইতি টেনেছেন আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডে। বিচ্ছেদে নাকি মন ভেঙেছে অনন্যার। বাড়িতে এখন পোষা প্রাণীর সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। কিন্তু কেমন আছেন আদিত্য? বর্তমানে কী তিনি অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে ব্যস্ত?

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে আদিত্যর। সেই ছবিতে সারা আলি খানের সঙ্গে পার্টি করতে দেখা যাচ্ছে তাকে। অনুরাগ বসুর সিনেমা ‘মেট্রো ইন দিনো’-তে জুটি বেঁধেছেন আদিত্য ও সারা। সেখান থেকেই সারার থেকে ঘনিষ্ঠতা তৈরি আর অনন্যার সঙ্গে বিচ্ছেদ?

তবে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে সারা ও আদিত্য ছাড়াও রয়েছেন পরিচালক অনুরাগ বসু। ‘মেট্রো ইন দিনো’ সিনেমার সেটেই অনুরাগ বসুর জন্মদিন উদযাপন হচ্ছিল। সেখানেই তোলা হয়েছে এই ছবি। ছবিতে স্পষ্ট, সারা ও আদিত্য দু’জনই সুসময় কাটাচ্ছেন বোঝা যায়।

এর আগে এক ফ্যাশন শো-তেও একসঙ্গে হেঁটেছিলেন আদিত্য-সারা। তাদের রসায়ন পছন্দ হয়েছিল অনেকেরই। বাস্তবে কী এবার সারার সঙ্গেই ঘনিষ্ঠতা বাড়ছে? সময়ই তার উত্তর দিতে পারবে।

‘মেট্রো ইন দিনো’ সিনেমায় সারা ও আদিত্য ছাড়াও রয়েছেন অনুপম খের, নীনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কণা সেনশর্মা, আলি ফয়জল, ফাতিমা সানা শেখ। বর্তমানে সম্পর্কের নানা রকমের সমীকরণ নিয়ে তৈরি এই সিনেমা। অনুরাগ সিনেমা সম্পর্কে বলেছিলেন, মানুষের জন্য মানুষের গল্প নিয়ে তৈরি ‘মেট্রো ইন দিনো’।

অন্যদিকে, অনন্যার সঙ্গে সম্পর্কের ইতি নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি আদিত্য। দু’জনেরই এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রায় এক মাস আগে সম্পর্ক ভেঙেছে তাদের। দু’জনের মধ্যে সব ভালোই চলছিল। তাই সম্পর্ক ভাঙায় অনেকেই অবাক। তবে বিচ্ছেদ হলেও সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখছেন তারা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট