,

সিরিজ নিশ্চিতের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

news-image

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ খেলতে নেমেছে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে। চট্টগ্রামে আগের দুই ম্যাচেই লড়াই ছিল একপেশে। টাইগারদের বোলিং ইউনিট বেশ ভালোভাবেই চেপে ধরেছিল সফরকারীদের। বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে না পারা জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচে জয়টাও এসেছে খুব সহজে। আর আজ তৃতীয় ম্যাচে বাংলাদেশ নামছে সিরিজ নিশ্চিতের লক্ষ্য নিয়ে।

আগের দুই ম্যাচে টস জিতে প্রতিপক্ষকেই ব্যাট করতে পাঠিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটিং ইউনিটের তাই পরীক্ষা নেয়া হয়নি সেই অর্থে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ব্যাটারদের কাছ থেকে কতখানি ঝলক দেখা যাবে, তার আভাস এখন পর্যন্ত দেখা যায়নি এই সিরিজে।

যদিও রানতাড়া করতে নেমে টপঅর্ডারের মলিন চিত্র কিছুটা হলেও দুশ্চিন্তা এনে দিয়েছে ক্রিকেট ভক্তদের মাঝে। অবশ্য টাইগারদের সহকারী নিক পোথাস এখনই দলের কৌশলগত পরিবর্তন না আনার কথা জানিয়েছেন। সিরিজ নিশ্চিতের পরেই দলে পরীক্ষা-নিরীক্ষা করা হবে, সেটাই জানিয়েছেন চট্টগ্রাম থেকে।

বেলা তিনটায় শুরু হওয়া এই ম্যাচে তাই বাংলাদেশ দলে পরিবর্তন না আসার সম্ভাবনাই বেশি। লিটন দাস আজ আবারও নিজেকে প্রমাণের সুযোগ পাবেন। আর তানজিদ হাসান তামিম চাইবেন অভিষেক সিরিজ রাঙিয়ে বিশ্বকাপে জায়গা পাকা করতে। নাজমুল হোসেন শান্ত থাকছেন ওয়ানডাউনে। এরপরে জাকের আলী অনিক, তাওহিদ হৃদয় এবং মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে গড়া নির্ভরযোগ্য মিডলঅর্ডার।

দুই স্পিন বোলিং অলরাউন্ডার রিশাদ হোসেন এবং শেখ মেহেদী হাসানের সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সাইফউদ্দিন থাকছেন একাদশে। আর বিশেষজ্ঞ পেস বোলার হিসেবে থাকবেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না