,

মেজাজ হারিয়ে ভক্তকে চড় মারতে গেলেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। এই তারকার সান্নিধ্যে আসতে ভক্তদের আগ্রহের সীমা নেই। তবে ভক্তদের সঙ্গে বহুবার মেজাজ হারানোর ঘটনা ঘটিয়েছেন এই অলরাউন্ডার।

সবশেষ এমন ঘটনা ঘটেছে আজ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। প্রাইম ব্যাংক আর শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের মধ্যকার ম্যাচের আগে মেজাজ হারিয়ে এক ভক্তকে চড় মারতে উদ্যত হন সাকিব।

ম্যাচ শুরুর আগে মাঠের পাশে প্রাইম ব্যাংক কোচ সালাহউদ্দিন এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন সাকিব। এসময় হঠাৎ সেলফি তুলতে যান এক তরুণ। সাকিব তাকে নিষেধ করেন সেলফি তুলতে। কিন্তু সাকিবের কথা শোনেননি তিনি।

সেলফি তুলতে আরেকবার চেষ্টা করলে মেজাজ হারান সাকিব। মোবাইল কেড়ে নিয়ে ওই ভক্তকে চড় মারতে উদ্যত হন তিনি। অবশ্য নিজের ওপর নিয়ন্ত্রণ পুরোটা হারাননি, ফলে চড় মারতে গিয়েও থেমে যান সাকিব। পরে সেই ভক্তকে মাঠ থেকে বের করে দেওয়া হয়।

এর আগে সকালে স্টেডিয়ামে প্রবেশের সময়ও একবার মেজাজ হারান সাকিব। তখনও এক ভক্ত সেলফি তোলার জন্য ফোন নিয়ে এগিয়ে এলে সাকিব ফোন কেড়ে নিতে উদ্যত হন। শেষ পর্যন্ত সেখানেও অপ্রীতিকর কিছু ঘটেনি।

এ ঘটনায় প্রশ্ন উঠেছে স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে। জাতীয় দলের একাধিক তারকা খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগ। তাদের ঠিক সামনে ভক্তদের এমন অবাধ বিচরণের সুযোগ কেন থাকবে সেই প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা।

আবার পরিস্থিতি যাই হোক, সাকিবের মেজাজ হারানোর ঘটনা তাকে নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

অবশ্য এমন বিতর্কের দিনেও ঠিকই রেকর্ডবুকে নাম লিখিয়েছেন সাকিব। দেশের ক্রিকেটে মাত্র তৃতীয় বোলার হিসেবে লিস্ট-এ ক্রিকেটে ৪০০ উইকেট পেয়েছেন তিনি। শাহাদাত হোসেন দীপু এবং জাকির হোসেনের উইকেট পেয়ে ৪০০ উইকেট পূর্ণ করেছেন তিনি। তার আগে এই কীর্তিতে নাম লিখিয়েছেন মাশরাফি বিন মর্তুজা এবং আব্দুর রাজ্জাক রাজ।

সবার আগে এই মাইলফলক স্পর্শ করেছিলেন আব্দুর রাজ্জাক। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেট স্পর্শ করতে রাজ্জাকের লেগেছিল ২৬৯ ম্যাচ। এ ছাড়া মাশরাফির লেগেছিল ২৮৭ ম্যাচ। ম্যাচের হিসেবে সময়টা একটু বেশি লেগেছে সাকিবের। ৪০০ উইকেটের ক্লাবে নাম লেখাতে টাইগার অলরাউন্ডার খেলেছেন ৩০৮ ম্যাচ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট