,

শরীরে কার নামে ট্যাটু করলেন নুসরাত

news-image

বিনোদন ডেস্ক : নানা কারণেই আলোচিত ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। কয়েকদিন আগেই একটি শিম্পাজির সঙ্গে ছবি তুলে সংবাদের শিরোনাম হয়েছিলেন তিনি। সেসময় অভিনেত্রীর ঠোঁট নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি নেটিজেনরা।

এরই মাঝে সম্প্রতি নায়িকার প্রকাশ করা বেশ কিছু ছবিতে দেখা মিলল ট্যাটুর। যেখানে কারো নাম লিখেছেন তিনি। নিজের শরীরে কার নামে ট্যাটু করেছেন নুসরাত, নেটিজেনরা তুলেছেন সেই প্রশ্ন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, নুসরাতের বুকে ট্যাটুতে লেখা আছে ভিক্টোরি (জয়)। অনেকেই মন্তব্য করেছেন, নায়িকার শৈশবের কোনো প্রেমিকের নাম ছিল ভিক্টোর। সেই নামেই ট্যাটু করেছেন তিনি। যেখানে পরে ‘Y’ জুড়ে দিয়েছেন। তবে নুসরাত কখনোই এ বিষয়ে মুখ খুলেননি।

দীর্ঘ সময় ধরে রাজনীতির সঙ্গে যুক্ত নুসরাত জাহান। ২০১৯ সালে তৃণমূলের টিকিটে জিতেছিলেন লোকসভা ভোট বসিরহাট কেন্দ্র থেকে। তবে ভোটে জিতেই চলে গিয়েছিলেন নিখিল জৈনকে বিয়ে করতে তুরস্কে। সেই সময় তার এলাকায় চলছিল দাঙ্গা। এরপরেও একাধিকবার অশান্ত হয়েছে বসিরহাট, তবে দেখা মেলেনি নুসরত জাহানের। দলের লোকেরাই একসময় নিখোঁজ পোস্টার টানিয়ে খুঁজেছিলেন অভিনেত্রীকে।

এসবের কারণেই এবারের লোকসভা নির্বাচনে টিকিট পাননি নুসরাত। তার পরিবর্তে হাজি নুরুলকে বেছে নিয়েছেন মমতা। তবুও ব্যক্তিজীবনে বেশ সরব এই নায়িকা। বিভিন্ন দেশে ঘুরে সময়গুলো পার করছেন নিজের মতো করেই।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯