,

সালমান খানের বাড়িতে হামলায় অভিযুক্ত তরুণের আত্মহত্যা

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত দুইজনকে সম্প্রতি গ্রেপ্তার করেছিল ভারতের মুম্বাই পুলিশ। বুধবার দুপুরে তাদের মধ্যে একজন পুলিশের হেফাজতেই আত্মহত্যা করেছে।

পুলিশ জানিয়েছে, অনুজকে গত ২৬ এপ্রিল পাঞ্জাব থেকে গ্রেপ্তার করা হয়েছিল। বুধবার সকাল ১১ টায় পুলিশ লক-আপের সাথে সংযুক্ত একটি টয়লেটে গিয়ে সে আত্মহত্যার চেষ্টা করে। তিনি চার-পাঁচজন পুলিশ সদস্যের পাহারায় লক-আপে আরও ১০ জন বন্দীর সাথে ছিলেন।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দুপুরে পুলিশের হেফাজতে আত্মহত্যার চেষ্টা করে অনুজ থাপন নামের এক অভিযুক্ত। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। গত ১৪ এপ্রিল বলিউড অভিনেতার বাড়িতে বাইরে গুলি চালানোর জন্য ব্যবহৃত অস্ত্র সরবরাহ করার অভিযোগ উঠেছিল থাপনের বিরুদ্ধে।

এছাড়া সালমানের বাড়ির বাইরে গুলি চালানোয় অভিযুক্ত ভিকি গুপ্তা ও সাগর পাল নামের আরো দুইজন পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার রাতে মোটরসাইকেলে এলাকা ছেড়ে যাওয়ার সময় সিসিটিভিতে ধরা পড়ার পর তাদের গ্রেফতার করা হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট