মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অজস্র অভিযোগ: হারুন

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার (১ মে) রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটকের পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ এ বিষয়ে বলেন, মিল্টন সমাদ্দারকে আমরা আটক করেছি। তার বিরুদ্ধে অজস্র অভিযোগ। তার বাড়ি বরিশালের উজিরপুরে। তিনি তার বাবাকে পেটানোর কারণে এলাকাবাসী তাকে এলাকাছাড়া করে। এরপর ঢাকায় চলে আসেন।

বুধবার (১ মে) রাতে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডিবিপ্রধান বলেন, মিল্টন ঢাকায় এসে শাহবাগের ফার্মেসিতে কাজ করেন। সেখানে ওষুধ চুরি করে ব্রিক্রির কারণে মিল্টনকে বের করে দেওয়া হয়। এরপর একজন নার্সকে বিয়ে করেন। বিয়ের পর ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ স্থাপনের জন্য স্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনা করেন।

‘বেশিরভাগ লাশ মিল্টন রাতে দাফন করেন। তাকে জিজ্ঞাসা করা হলো রাতে লাশ কেন দাফন করেন? মিল্টন উত্তরে জানান, রাতে লাশ দাফন না করলে মানুষ তাকে প্রশ্ন করেন।’

হারুন অর রশীদ বলেন, ৩০-৩৫ লাখ টাকা মিল্টন মাসে খরচ করেন কিন্তু বৃদ্ধাশ্রমে বৃদ্ধদের সেবা দেন না বলে অভিযোগ উঠেছে। এমনকি মৃত্যু সনদ তিনি নিজ হাতে জাল করে লেখেন বলে মিডিয়াতে স্বীকার করেছেন। ৯০০ লাশ দাফনের গরমিলের হিসাব দেখাতে পারেননি মিল্টন। তার বিরুদ্ধে অজস্র অভিযোগ।

ডিবিপ্রধান আরও বলেন, মিল্টন সমাদ্দার অপারেশন থিয়েটার থেকে রোগীদের কিডনি বিক্রি করেছেন কি না সেটিও তদন্ত করা হবে। কেন তিনি মৃত্যু সনদ জাল করলেন, সবকিছু তদন্ত করে জানাবো। মামলা রুজু হওয়ার পর, তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

এদিকে সম্প্রতি মিল্টন সমাদ্দারের বিভিন্ন অপকর্ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। মুখ খুলতে থাকেন ভুক্তভোগীরাও।

 

এ জাতীয় আরও খবর

এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম

সাভারে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণ

১৪২ রানের লক্ষ্যেও জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

ডে কেয়ার সেন্টার দেশ গঠনের ভিত্তি: জুবাইদা রহমান

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

চক্ষু স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

ফুলবাড়ীয়া মার্কেটে দখল ও চাঁদাবাজির অভিযোগ