,

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৩ কর্মকর্তা নিহত

news-image

[২] যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের শ্যারোলেট শহরে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এই বন্দুক হামলার ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হন আরও চার পুলিশ সদস্য। স্থানীয় পুলিশ এ কথা জানিয়েছে। সূত্র: রয়টার্স

[৩] শ্যারোলেট-মেকলেনবার্গ পুলিশ বিভাগের প্রধান জনি জেনিংস এক সংবাদ সম্মেলনে বলেন, বন্দুক হামলায় নিহত তিন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের মার্শাল টাস্কফোর্সের সদস্য। বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের নিয়ে এই টাস্কফোর্স গঠনা করা হয়।

[৪] ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘শ্যারোলেট শহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আজ অত্যন্ত দুঃখজনক একটি দিন। আজ আমরা কিছু বীরকে হারালাম যারা আমাদের সবাইকে নিরাপদে রাখতে কাজ করছিলেন।

[৫] শ্যারোলেট পুলিশপ্রধান আরও জানান, আগ্নেয়াস্ত্র রাখার কারণে দোষী সাব্যস্ত এক অপরাধীর কাছে ওয়ারেন্ট নিয়ে গিয়েছিলেন হামলায় নিহত কর্মকর্তারা। সন্দেহভাজন ব্যক্তি আশ্রয় নিয়েছেন এমন খবর পেয়ে তারা একটি বাড়িতে গিয়েছিলেন। কিন্ত বাড়িটিতে ঢোকার পর ওই ব্যক্তি তাদের নিশানা করে গুলি চালাতে শুরু করে। তারা পাল্টা গুলি চালালে বাড়ির উঠোনেই সন্দেহভাজন হামলাকারী নিহত হয়।

[৬] টাস্কফোর্সের কর্মকর্তারা বাড়ির ভেতর থেকে গুলি চালালে কিছুক্ষণ ধরে গুলি ও পাল্টা গুলির ঘটনা ঘটে। এরপর স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকসের (সোয়াট) একটি দল সেখানে প্রবেশ করে।
[৭] তারা বাড়ির ভেতরে থাকা দুই ব্যক্তিতে নিজেদের হেফাজতে নেন। জনি জেনিংস জানান, ওই ব্যক্তির মধ্যে অন্তত একজন পুলিশ কর্মকর্তাদের নিশানা করে গুলি চালায় বলে ধারণা করা হচ্ছে। বন্দুকধারীদের গুলিতে আহত পুলিশ বিভাগের চারজন সদস্যের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট