,

শীর্ষে থেকেও যে কারণে পার্পল ক্যাপ পাচ্ছেন না মুস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলে সেরা বোলারের স্বীকৃতি পার্পল ক্যাপ। সর্বোচ্চ উইকেটধারীর বোলার পার্পল কালারের ক্যাপ ব্যবহার করেন। দুর্দান্ত বোলিংয়ে আসরের শুরুর দিকে চেন্নাই সুপার কিংসের বাংলাদেশি পেসার মুস্তাফিজকে দেখা গিয়েছে পার্পল ক্যাপে। রোববার হায়দরাবাদের বিপক্ষে ১৯ রানে দুই উইকেট নিয়ে ফের শীর্ষে উঠেছেন ফিজ। এবারের আইপিএলে আট ম্যাচ খেলে মুস্তাফিজের শিকার ১৪ উইকেট।

টাইগার এই পেসারের মত ১৪ উইকেট শিকার করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের জাসপ্রিত বুমরাহও। ১৪ উইকেট নিতে মুস্তাফিজের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছেন বুমরাহ। এদিকে পাঞ্জাব কিংসের হার্শাল প্যাটেলেরও শিকার ১৪ উইকেট।

সমানসংখ্যক উইকেট পেলেও বুমরাহ পার্পল ক্যাপ নিজের করে রেখেছেন। কারণ এখন পর্যন্ত মুস্তাফিজ কিংবা হার্শালের চেয়ে কম ইকোনমিতে বল করেছেন বুমরাহ, অর্থাৎ ওভারপ্রতি কম রান দিয়েছেন তিনি। আইপিএলে পার্পল ক্যাপ কে পাবেন তা নির্ধারণ করতে শুরুতে উইকেটসংখ্যা বিবেচনা করা হয়।

যখন উইকেট সংখ্যা সমান থাকে তখন দেখা হয় ইকোনমি। ঠিক এ জায়গাতেই বুমরাহর চেয়ে পিছিয়ে মুস্তাফিজ। বুমরাহ এখন পর্যন্ত ৩৬ ওভার বল করে দিয়েছেন ২৩৯ রান, ওভারপ্রতি ৬.৬৩ করে। উইকেটপ্রতি খরচা করেছেন ১৭.০৭ রান। অন্যদিকে মুস্তাফিজ ৩০.২ ওভারে ২৯৬ রান দিয়েছেন ৯.৭৫ ইকোনমিতে। উইকেটপ্রতি খরচা করেছেন ২১.১৪ রান। পাঞ্জাবের হার্শাল অবশ্য রান দিয়েছেন আরও বেশি হারে—ওভারপ্রতি ১০.১৮ করে। অর্থাৎ ইকোনমি ও উইকেটপ্রতি খরচা, দুই দিক থেকেই এগিয়ে আছেন বুমরাহ। যে কারণে, পার্পল ক্যাপটি থাকছে বুমরাহর কাছেই।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত