,

বাংলাদেশকে ১৪৬ রানের লক্ষ্য দিলো ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশ নারী দল চোখে চোখ রেখেই লড়াই করে। আজও বোলিংয়ে শুরুটা ভালোই ছিল। তবে টাইগ্রেসদের ফিল্ডিং আপ টু দ্য মার্ক হয়নি। একাধিক সহজ ক্যাচ হাতছাড়া করেছেন ফিল্ডাররা। গ্রাউন্ড ফিল্ডিংয়েও বেশ ঘাটতি ছিল। তারপরও বোলাররা সাধ্যমত চেষ্টা করেছেন। রাবেয়া-মারুফাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতকে দেড়শর আগে আটকে রেখেছে বাংলাদেশ।

রবিবার (২৮ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছেন ইয়শতিকা ভাটিয়া।

নতুন বলে মারুফার ওপরই আস্থা রেখেছিলেন নিগার সুলতানা জ্যোতি। প্রথম ওভারেই দুই বাউন্ডারিতে এই পেসারকে সেট হতে দেননি শেফালি ভর্মা। অবশ্য পরের ওভারেই উইকেটের দেখা পেতে পারতো বাংলাদেশ। সুলতানাকে উড়িয়ে মারতে গিয়ে সহজ ক্যাচ দেন স্মৃতি মান্দানা। কিন্তু সেটা হাতে জমাতে পারেননি ফারিহা তৃষ্ণা।

সেই তৃষ্ণাই পরের ওভারে দলকে ব্রেকথ্র এনে দেন। তার করা অদ স্টাম্পের বাইরের বল টেনে খেলতে গিয়ে ইনসাইড এডজে বোল্ড হয়েছেন স্মৃতি। তবে দারুণ ব্যাটিং করেছেন আরেক ওপেনার শেফালি ভর্মা। ২২ বলে ৩১ রান করেছেন এই ওপেনার।

ভারতের মিডল অর্ডার ব্যাটাররাও রানের দেখা পেয়েছেন। ইয়শতিকা ভাটিয়া করেছেন ২৯ বলে ৩৬ রান। চারে নেমে হারমানপ্রীত করেছেন ২২ বলে ৩০ রান। তাছাড়া রিকা ঘোষের ব্যাট থেকে এসেছে ২৩ রান।

বাংলাদেশের হয়ে ২৩ রানে ৩ উইকেট শিকার করেছেন রাবেয়া খান। তাছাড়া ১৩ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন মারুফা আক্তার।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট